পদোন্নতি পাচ্ছেন প্রাথমিকের ১৫৫ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ১৫৫ জন সহকারী প্রাথমিক উপজেলা শিক্ষা কর্মকর্তা পদোন্নতি পতে যাচ্ছেন। এ সংক্রান্ত একটি চিঠিতে স্বাক্ষর করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। 

রবিবার (২২ সেপ্টেম্বর) বিকালে প্রাথমিকের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পদোন্নতি সংক্রান্ত ফাইল অনুমোদন হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের দপ্তরে পাঠানো হয়। পরবর্তীতে প্রাথমিকের সচিবও এ ফাইলে স্বাক্ষর করেন বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার এক জ্যেষ্ঠ কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পদোন্নতির জন্য ১৮৩ জনের একটি শর্টলিস্ট করা হয়েছিল। তবে সেই তালিকা থেকে ২৮ জন বাদ পড়েছেন। অবশিষ্ট ১৫৫ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদোন্নতি পেতে যাচ্ছেন। এ সংক্রান্ত ফাইল অনুমোদন হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, আগামীকাল সোমবার পদোন্নতি প্রাপ্তদের বিষয়ে জিও জারি হতে পারে। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে তারা উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাচ্ছেন। শিগগিরই তাদের পদায়ন করা হবে।

১০ জেলায় ১০টার মধ্যে একাধিকবার বজ্রবৃষ্টির সতর্কবার্তা, ঘরে…
  • ২৬ মে ২০২৬
আবারও ইরানে হামলা যুক্তরাষ্ট্রের
  • ২৬ মে ২০২৬
ঈদের দিন দুদফা বৃষ্টি হতে পারে ঢাকায়
  • ২৬ মে ২০২৬
শিশুর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগে ইমাম গ্রেপ্তার
  • ২৬ মে ২০২৬
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ গ্রেফতার ৩
  • ২৬ মে ২০২৬
চীন যাচ্ছেন যুবদল-ছাত্রদলের ২০ নেতা
  • ২৬ মে ২০২৬