প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আব্দুল হাকিম

১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
ড. মো. আব্দুল হাকিম

ড. মো. আব্দুল হাকিম © ফাইল ছবি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন ড. মো. আব্দুল হাকিম। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন ডিজি পদায়নের এ তথ্য জাননো হয়।

এর আগে বিতর্কিত সাবেক ডিজি আব্দুস সামাদকে আন্দোলনের মুখে দুপুরে ওএসডি করা হয়। 

অতিরিক্ত সচিব আব্দুস সামাদ ৫ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের পঞ্চদশ ব্যাচের এ কর্মকর্তা তার আগে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসোর চেয়ারম্যান ছিলেন।

২০২৩ সালের ২৩ অগাস্ট ভারতের চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছানোর পর বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠান স্পারসোর কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা হয়।

স্পারসোর চেয়ারম্যানের দায়িত্বে কৃষিতে স্নাতক ডিগ্রীধারী এ অতিরিক্ত সচিবকে নিয়ে আলোচনার মধ্যে তাকে সংসদ সচিবালয়ে বদলি করা হয়।

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল…
  • ২৬ মে ২০২৬
মেসিকে নিয়ে মিলল সুসংবাদ
  • ২৬ মে ২০২৬
মুসলিম দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে বললেন ট্রাম্প
  • ২৬ মে ২০২৬
আইডিয়ালের চতুর্থ শ্রেণির ছাত্রকে কোপানোর অভিযোগ অষ্টমের শি…
  • ২৬ মে ২০২৬
আজ পবিত্র হজ, মক্কার আকাশে-বাতাসে একটাই ধ্বনি ‘লাব্বাইক আল্…
  • ২৬ মে ২০২৬
রদ্রিগেজকে নিয়েই ৮ বছর পর বিশ্বকাপে ফিরছে কলম্বিয়া
  • ২৬ মে ২০২৬