শিক্ষক বাছাইয়ে শিথিলতা বন্ধ ও সারাদেশে অভিন্ন কারিকুলাম প্রয়োজন: প্রাথমিক শিক্ষক সমিতি 

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৭ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM

© সংগৃহীত

সারাদেশে একই কারিকুলাম ও পাঠ্যসূচির আওতায় ১ম শ্রেণি হতে ৮ম শ্রেণি পর্যন্ত একীভূত শিক্ষা ব্যবস্থা চালু করা জরুরি প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক শিক্ষক সমিতি। এছাড়াও শিক্ষক নির্বাচনে কোন প্রকার শিথিলতা বা দূর্বলতাকে প্রশ্রয় না দেওয়ার দাবি সমিতির। 

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২য় তলার সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এসময় মানসম্মত (বিশ্বমানের) প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে ৮টি প্রস্তাবনা পেশ করেন তারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর প্রাথমিক শিক্ষা এর মূল ভিত্তি। একটি উন্নত দেশ ও জাতি গঠনে শিক্ষা অপরিহার্য উপাদান। তাই বাংলাদেশকে নতুন ভাবে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সাথে মিল রেখে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো অত্যন্ত জরুরী ও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

আরো বলা হয়, পৃথিবীর উন্নত দেশসমূহে ৮ হতে ১২ বৎসরের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার মেয়াদ চালু রয়েছে। বর্তমান বিশ্বে যেভাবে দ্রুত জ্ঞান-বিজ্ঞানের প্রসার ঘটছে তাতে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কমপক্ষে ৮ বছর মেয়াদের একটি বাস্তবমুখী, পরিবেশভিত্তিক শিক্ষাক্রম চালু করতে না পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সামাজিক পরিবর্তন সম্ভব হবে না।

শিক্ষক নির্বাচনের বিষয়ে বলা হয়,  যেহেতু ৮ম শ্রেণী পর্যন্ত ৮ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলমান সেহেতু শিক্ষক নির্বাচনে কোন প্রকার শিথিলতা বা দূর্বলতাকে প্রশ্রয় দেয়া মোটেই বাঞ্চনীয় হবে না। কারণ মানসম্মত শিক্ষকই মানসম্মত শিক্ষা উপহার দিতে পারে। 

উন্নত বিশ্বের অনেক দেশে শিক্ষকতার অভিজ্ঞতা নেই এমন ব্যক্তি কখনো শিক্ষা বিভাগীয় কর্মকর্তা হতে পারেন না। কারণ শিক্ষায় অভিজ্ঞতাসম্পন্ন ঐ শিক্ষকগণই পরবর্তী পর্যায়ে শিক্ষা বিভাগীয় কর্মকর্তা হিসেবে সফলভাবে প্রশাসন, ব্যবস্থাপনা, পরিদর্শন, তত্ত্বাবধান, মনিটরিং এবং যুগোপযোগী প্রশিক্ষণ কার্যক্রম চালাতে সক্ষম। 

বিভিন্ন প্রকার প্রাথমিক শিক্ষা চালু রয়েছে উল্লেখ করে বলা হয়,  আমাদের দেশে বর্তমানে বিভিন্ন প্রকার প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। যেমন সরকার নিয়ন্ত্রিত প্রাথমিক শিক্ষা, কিন্ডার গার্টেন, এবতেদায়ী মাদ্রাসা শিক্ষা, এনজিও চালিত শিক্ষা, ইংলিশ মিডিয়াম নামে যে সকল প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু আছে তাতে শিক্ষার সার্বজনীনতা বজায় থাকছে কিনা তা প্রশ্ন স্বাপেক্ষ। 

কারণ একটি সাধারণ প্রাথমিক বিদ্যালয় কিন্ডার গার্টেন শিক্ষা ব্যবস্থা ভিন্নধর্মী। একদিকে আছে আটপৌরে জীবনের ন্যূনতম প্রয়োজন মেটানোর তাগিদ। অন্যদিকে রয়েছে আভিজাত্যের দাম্ভিক প্রকাশ, একদিকে জৌলুসবিহীন অবয়বে দারিদ্র্যের ছাপ, অন্যদিকে প্রাচুর্য প্রদর্শনীর মহড়া। প্রতিবেশী দুটি শিশুর মধ্যে যে শিশুটি কিন্ডার গার্টেনের আভিজাত্যের ছায়ায় শিক্ষা লাভ করছে তার মনে ধীরে ধীরে নিজের অজান্তেই দানা বাধছে এক ধরনের অহমিকা।  প্রতিবেশী শিশুটির চেয়ে শ্রেষ্ঠতর মনে করছে, ধন, মান ও জ্ঞান সকল দিক থেকে। পক্ষান্তরে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া শিশুটির অনুভূতিতে হীনমন্যতাবোধ বাসা বাধছে দিনে দিনে। আর এভাবেই দুটি শিশুর মাঝে গড়ে উঠছে এক অদৃশ্য দেয়াল, সমাজ হচ্ছে শ্রেণি বিভক্ত। এরূপ পরিস্থিতি কাম্য হতে পারে না। 

এসময় মানসম্মত (বিশ্বমানের) প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে ৮টি প্রস্তাবনা পেশ করেন তারা। তা হলো, 

১. প্রাথমিকে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালু করতে হবে। শুধুমাত্র সহকারি শিক্ষক (পুরুষ/মহিলা) এম.এ পাশ বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, ৯ম গ্রেডে পিএসসি'র মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে। 

২. সহকারি শিক্ষক পদ ব্যতিরেকে উপরের সকল পদে নিয়োগ বন্ধ রেখে শুধুমাত্র সহকারি শিক্ষকদের মধ্য থেকে মেধা, যোগ্যতা যাচাই স্বাপেক্ষে বিভাগীয় উচ্চপদে শত ভাগ পদোন্নতির মাধ্যমে মহাপরিচালক পদ পর্যন্ত নিয়োগদানের ব্যবস্থা করতে হবে।

 ৩. জাতীয়করণকৃত শিক্ষকদের গেজেট, পরিপত্র, দেশের প্রচলিত বিধিবিধানের আলোকে বেসরকারি চাকরিকালের ৫০% ধরে জ্যেষ্ঠতা, পদোন্নতি, উত্তোলিত টাইম স্কেল, গেজেটে বাদ পড়া প্রধান শিক্ষকদের গেজেটভুক্ত করার ব্যবস্থা করতে হবে। 

৪. বর্তমানে কর্মরত শিক্ষকদের জন্য যোগ্যতাভিত্তিক ভিন্ন ভিন্ন স্কেল প্রদান করতে হবে। 

৫. একই কারিকুলাম ও পাঠ্যসূচির আওতায় ৮ম শ্রেণি পর্যন্ত সারাদেশে একীভূত শিক্ষা ব্যবস্থা চালু করা জরুরী প্রয়োজন। 

৬. প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার, ল্যাপটপ ও পাঠদানের উপকরণ সামগ্রী সরবরাহ করতে হবে। 

৭. প্রতিটি বিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একজন অফিস সহকারী নিয়োগের ব্যবস্থা করতে হবে। বাকী বিদ্যালয়গুলিতে পিওন নিয়োগের ব্যবস্থা করতে হবে। 

৮. আই.এল.ও এবং ইউনেস্কো সনদ অনুযায়ী প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সকল কমিটিতে ফলপ্রসু সিদ্ধান্তের জন্য শিক্ষক প্রতিনিধি অন্তর্ভূক্ত করা প্রয়োজন । 

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9