জাতীয় দিবসগুলোয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবি

০৯ নভেম্বর ২০১৮, ০৫:১৮ PM
হুসেইন মুহম্মদ এরশাদ বিদ্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সভা

হুসেইন মুহম্মদ এরশাদ বিদ্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় সভা

নির্বাচনের আগে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদ। সেই সঙ্গে জাতীয় ও বিশেষ দিবসসমূহের তাৎপর্য তুলে ধরতে এসব দিনগুলোয় বিদ্যালয় খোলা রাখার আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার খিলগাঁওস্থ হুসেইন মুহম্মদ এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় এই দাবি জানানো হয়।

বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব সুব্রত রায়, উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা, ঢাকা মহানগরীর আহ্বায়ক এম.এ ছিদ্দিক মিয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. গোলাম মোস্তফা, মুহম্মদ মিজানুর রহমান, বাধন খান পাঠান ববি, মো. জাহাঙ্গীর আলম খান, আবু সাঈদ মো. মাসুদুর রহমান, আ.ফ.ম তোহা পাটোয়ারী, খুরশীদা আক্তার জাহান, দিলরুবা বেগম, আরিফুর রহমান সুমন, মো. আবুল কালাম আজাদ, মো. ইন্তাজ উদ্দিন, সো. সেলিম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় ২০১৯ সালের ছুটির তালিকায় তিন বছর পরপর শ্রান্তি বিনোদন ভাতাপ্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে গ্রীষ্মকালীন ছুটি ১৫ দিন রাখা ও প্রধান শিক্ষকের হাতে থাকা সংরক্ষিত ৩ দিন ছুটিকে তাদের ইখতিয়ারেই রাখার দাবি তুলে ধরা হয়। সেই সঙ্গে জাতীয়সমূহের বিদ্যালয় খোলা রাখার আহ্বান জানিয়ে এসব দিনের ছুটি দিনের সঙ্গে মিলিয়ে দেয়ার কথা বলেন শিক্ষক নেতারা।

সভায় আগামী ৩০ নভেম্বর বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা ও গবেষণা পরিষদের নেতৃবৃন্দের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে সংগঠনের সদস্য সচিব সুব্রত রায়কে আহ্বায়ক, আরিফুর রহমান সুমন ও খুরশীদা আক্তার জাহানকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। 

গৃহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে সিলেটে ট্রিপল মার্ডার, আটক য…
  • ১২ আগস্ট ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬