আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন প্রয়োজন: নব নিযুক্ত উপদেষ্টা

১২ আগস্ট ২০২৪, ০৩:৩৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় © টিডিসি ফটো

এই মুহূর্তে আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা প্রয়োজন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। দায়িত্ব পাওয়ার পর সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটি দেশের জাতির জন্য একদম ভিত স্বরূপ। কারণ বাচ্চাদের শিক্ষাটা কিন্তু প্রথম জীবনে যা পড়ে সেটি কিন্তু ব্যক্তিত্বের ভিত গড়ে দেয়। কিন্তু, খুব দুঃখজনক হল, আমাদের দেশে বাস্তবে কিন্তু এটা এতোটুকু কার্যকরী হয় না, যেমনটা করা উচিত তেমনটা করা হয় না।

তিনি বলেন, এক সময় আমাদের স্বাক্ষরতার হার খুব কম ছিল। একদিক দিয়ে অনেক উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ফলে সাক্ষরতার হার বেড়েছে। আমাদের শিশুরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে।

আরও পড়ুন:  দলীয় পরিচয় নিয়ে পদত্যাগে বাধ্য হলেন স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয় উপাচার্য

‘‘কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, মানের উন্নয়ন করা। প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে।’’

তিনি আরও বলেন, আমি আজকে এসেছি। সবার সঙ্গে বসবো। তারপর আমরা কর্মকৌশল ঠিক করব।

প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত হয়ে আছে। কিন্তু কার্যকর হচ্ছে না। কবে থেকে কার্যকর হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি, তারপর ঠিক করি।

বিধান রঞ্জন রায় বলেন, কারণ যেটা হয়েছে সামগ্রিকভাবে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর বাচ্চারা খুব ছোট। অস্থিরতা না কমে যদি সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করে না। ঘোষণা দিলেই তো হয় না ব্যাপারটা। সেজন্যই এ বিষয়টি ঠিক করে আমরা জানাবো।

ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9