প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, যা বললেন উপদেষ্টা 

১২ আগস্ট ২০২৪, ০১:৩৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:১৩ AM

© সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।   

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘ছাত্র ও জনগণের যে বৈষম্যহীন সমাজের যে দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার।  প্রাথমিক শিক্ষা যে কোনো দেশে জাতির জন্য ভিত স্বরূপ। দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না।  এবিষয়টি আমরা গুরুত্ব দেব।’

তিনি বলেন, ‘অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানোন্নয়ন করা। মানবসম্পদকে উন্নত করতে চাই।’

প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার প্রসঙ্গে ডা. বিধান রঞ্জন রায় বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবেনা, তাই তা ঠিক করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় ৭৩৬৪ শিক্ষার্থী নিহত, সবচেয়ে বেশি…
  • ৩০ জুলাই ২০২৬
ছাত্রীর কাছে সুগার ড্যাডি ও সুগার বেবি জানতে চাওয়া খুবির সে…
  • ৩০ জুলাই ২০২৬
ফেডারেশনের সদস্য হওয়ার পর জাতীয় দলেও ডাক পেলেন জিমি
  • ৩০ জুলাই ২০২৬
৩০ লাখ টাকার ফেনসিডিল সহ বাবা-মেয়ে আটক
  • ৩০ জুলাই ২০২৬
মেলবোর্ন ইউনিভার্সিটিতে হিউম্যান রাইটস স্কলারশিপে উচ্চশিক্ষ…
  • ৩০ জুলাই ২০২৬
মালয়েশিয়ার শ্রমবাজার শুরু হবে কবে জানালেন উপদেষ্টা মাহ্দী আ…
  • ৩০ জুলাই ২০২৬