ট্রাকচাপায় উপজেলা শিক্ষা কর্মকর্তা নিহত

৩০ অক্টোবর ২০১৮, ১১:৪৩ AM
উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ

উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ © সংগৃহীত

অফিসে যাওয়ার পথে খুলনার দাকোপ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে খুলনা মহানগরের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর ইসলাম বলেন, কর্মক্ষেত্রে যাওয়ার উদ্দেশে সাচিবুনিয়া মোড়ে রাস্তা পার হচ্ছিলেন মাসুম বিল্লাহ। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক এসে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার বলেন, মাসুম বিল্লার বাড়ি পিরোজপুর জেলায়। তিনি খুলনা নগরের বানরগাতি এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তাঁর দুই ছেলে এক মেয়ে রয়েছে।

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬