অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

২৪ জুলাই ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© ফাইল ফটো

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান) এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

ভোলার ১৪ গ্রামে ঈদ আগামীকাল
  • ২৬ মে ২০২৬
কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেলো স্বেচ…
  • ২৬ মে ২০২৬
বজ্রপাতে একমাত্র গাভীটি হারিয়ে কাঁদছে কৃষাণী
  • ২৬ মে ২০২৬
‘হ্যান্ড অব গডের’ ৪ মিনিটের মাথায় ‘গোল অব দ্য সেঞ্চুরি’ কর…
  • ২৬ মে ২০২৬
আয়োজক শহরের বাইরেও বিশ্বকাপ উন্মাদনা, চূড়ান্ত রেকর্ড ৪৮ বেস…
  • ২৬ মে ২০২৬
মোবাইল ছাড়া সুস্থ ঈদ কাটানোর নির্দেশনা রাঙ্গামাটি আইটি স্কু…
  • ২৬ মে ২০২৬