ফেনী ফুলগাজীর জটিল রোগে আক্রান্ত ২য় শ্রেণীর শিক্ষার্থী আকাশ বাঁচতে চায়

২৫ অক্টোবর ২০১৮, ০৫:৩৭ PM

ফেনী জেলার ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শরীফপুর গ্রামের সিএনজি চালক আবু হানিফ ভুঞাঁর শিশু পুত্র শাহাদাত হোসেন আকাশ জটিল কিডনি রোগে আক্রান্ত। সে নূরপুর দারুল উলুম মুহিউস্ সুন্নাহ্ মাদ্রাসার ২য় শ্রেণীর শিক্ষার্থী। আকাশ ২বছর বয়স থেকে কিডনী জনিত জটিল রোগে আক্রান্ত।

দুই বছর ধরে আকাশের চিকিৎসা চালাতে গিয়ে তার বাবা স্বল্প আয়ের আবু হানিফ সর্বস্ব খুঁইয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। প্রতি মাসে আকাশের চিকিৎসা বাবত প্রায় ১৫ হাজার টাকা খরচ করতে হয়। ছেলের চিকিৎসার এই বিশাল ব্যয় ভার বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

এ দিকে শিশু আকাশ তার চোখের সামনে ধুকে ধুকে মরবে তাও তার সহ্য হচ্ছে না। এ অবস্থায় আকাশের বাবা আবু হানিফ ছেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের অার্থিক সহযোগিতা কামনা করছেন।

যোগাযোগ: আবু হানিফ ০১৮১৩-৬৬৮৬৪২ ( বিকাশ) পারসোনাল নম্বর।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান …
  • ১২ আগস্ট ২০২৬
‘আর কোনো দিন আওয়ামী লীগ করব না, ইসলামিকভাবে নিজেকে গড়তে চা…
  • ১২ আগস্ট ২০২৬
বোমা বিস্ফোরণে দগ্ধ সেই হনুফা বেগম মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা
  • ১২ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৩১ আগস…
  • ১২ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে মন্ত্রণালয়ে চিঠি, গ্রেপ্তার…
  • ১২ আগস্ট ২০২৬