৬৫ সহকারি শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান

২৫ অক্টোবর ২০১৮, ০৩:৩৭ PM

© ফাইল ফটো

বান্দরবান জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৬৫ জন সহকারি শিক্ষককে চলতি পদে প্রধান শিক্ষককের শূন্যপদে দায়িত্ব প্রদান করা হয়েছে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই মর্মে একটি আদেশ জারি করা হয়।  ৫ কর্মদিবসের মধ্যে প্রধান শিক্ষকের চলতি দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষকগনকে পদায়নের আদেশ জারি করতে হবে বলে এতে উল্লেখ করা হয়।

তবে চলতি পদে দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগণ নিজ বেতন স্কেলে বেতন-ভাতা পাবেন। তাদের এই দায়িত্ব পদোন্নতি হিসেবে গণ্য হবে না বলে জানানো হয়েছে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর থেকে বলা হয়েছে, যেসব প্রাথমিক সহকারি শিক্ষকদের প্রধান শিক্ষকের চলতি পদে দায়িত্ব দেয়া হচ্ছে তাদেরকে অতি শীঘ্রই প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হবে।

প্রসঙ্গত, প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়া ১৫ হাজার শিক্ষককে অতি শীঘ্রই পদোন্নতি দেয়া হচ্ছে বলে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬