প্রাথমিকের ১৫ হাজার শিক্ষক পদোন্নতি পাবেন শিগগিরই

২৪ অক্টোবর ২০১৮, ১১:১০ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষক শিগগিরই প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেতে যাচ্ছেন। এসব শিক্ষকরা অস্থায়ী প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। শিক্ষক নিয়োগ বিধিমালার সংশোধনের কাজও  চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি ১২তম গ্রেডে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা হওয়ায় বিধিমালা অনুযায়ী নিয়োগ-পদোন্নতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাভুক্ত হয়ে যায়। এ কারণে সারাদেশে প্রধান শিক্ষক সংকট নিরসনে গত ২৩ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য স্থানে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব অস্থায়ীভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।

এরপর থেকে দেশের ৬৪টি জেলায় প্রধান শিক্ষক শূন্য বিদ্যালয়গুলোয় পর্যায়ক্রমে ১৫ হাজার প্রধান শিক্ষককে অস্থায়ীভাবে চলতি দায়িত্বে পদায়ন দেয়া হয়। নীতিমালা অনুযায়ী চলতি দায়িত্বে থাকা ১৫ হাজার শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক করা হচ্ছে। 

এ বিষয়ে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির সাংবাদিকদের বলেন, ‘প্রধান শিক্ষক পদটি পিএসসির অন্তর্ভুক্ত হওয়ায় এ পদে নিয়োগ-পদোন্নতি সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়। তখন নীতিমালা চূড়ান্ত না হওয়ায় চলতি দায়িত্বে সারাদেশে ১৫ হাজার জেষ্ঠ্য সহকারী শিক্ষককে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষক নিয়োগ বিধিমালা চূড়ান্ত পর্যায়ে। সচিব কমিটির অনুমোদনের পর আরও কিছু প্রক্রিয়া শেষে পিএসসিতে পাঠানো হবে। এরই মধ্যে সারাদেশে চলতি দায়িত্বে পাওয়া ১৫ হাজার প্রধান শিক্ষকের তালিকা তৈরি করা হয়েছে। তাদের স্থায়ী পদোন্নতির জন্য এই তালিকা পিএসসি সুপারিশের জন্য পাঠানো হবে। পিএসসির সুপারিশ পেলেই একটি পরিপত্র জারির মাধ্যমে চলতি দায়িত্বে পদায়ন হওয়া শিক্ষকদের চূড়ান্ত পদোন্নতি দেওয়া হবে।

যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক ঘিরে নতুন জটিলতা
  • ১৯ এপ্রিল ২০২৬
গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬