গার্ল গাইডস অ্যাওয়ার্ড দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

২৮ জুন ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM
গার্ল গাইডস অ্যাওয়ার্ড দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী

গার্ল গাইডস অ্যাওয়ার্ড দিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী © টিডিসি রিপোর্ট

জাতীয় পর্যায়ে  হলদে পাখিদের (১০ বছরের বালিকা) 'নীল কমল অ্যাওয়ার্ড' প্রদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার (২৮ জুন) সকালে বেইলি রোডস্থ গাইড অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় রুমানা আলী বলেন, শিশুরা স্মার্ট বাংলাদেশের কারিগর, জাতির আলোকবর্তিকা। তাদের মনে ও মননে হাজারো স্বপ্ন ছড়িয়ে দিতে হবে। দেশপ্রেম, কর্তব্যপরায়নতা ও মানবিক মূল্যবোধে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করতে হবে। এ ক্ষেত্রে গার্ল গাইডসের ভূমিকা বিশাল ও ব্যাপক।

প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'কাব স্কাউটিং' ও 'হলদে পাখি' দল গঠনের কাজ শুরু করেছে। 

গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা ও প্রাক্তন সিনিয়র সচিব জুয়েনা আজিজ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পদকপ্রাপ্ত ৩১ হলদে পাখির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।

 
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9