প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জানুয়ারিতে

২১ অক্টোবর ২০১৮, ০৭:৫০ PM

© ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আবারো পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  চলতি বছরের ডিসেম্বরে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নানা জটিলতার কারণে তা পেছানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চলতি বছরের নভেম্বর মাসে শুরু হচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারি মাসে শুরু হবে এসএসসি পরীক্ষা। এসব কারণে পরীক্ষার আয়োজনে হল সংকট দেখা দিতে পারে। এসব দিক বিবেচনা করেই আগামী বছরের জানুয়ারি মাসের শেষের দিকে পাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম ড. মনজুর কাদির বলেন, ‘আমরা চেয়েছিলাম ২০১৮ সালের মধ্যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ করতে। কিন্তু অক্টোবরে হল সংকট রয়েছে। আবার নভেম্বরে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। এসব বিবেচনায় আমরা আগামী বছরের জানুয়ারিতে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের যৌক্তিক সময় হিসেবে নির্ধারণ করেছি। আশা করছি, সব ঠিকঠাক থাকলে ওই সময়ের মধ্যে পরীক্ষা নেয়া হতে পারে।’

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, এবারের পরীক্ষা একসঙ্গে নেয়া হবে না। রেকর্ডসংখ্যক প্রার্থীর আবেদনের কারণে জেলায় জেলায় কয়েক ধাপে পরীক্ষা নেয়া হবে। হল পাওয়া-সাপেক্ষে ৩-৪টি করে জেলার পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হবে। এছাড়া ওএমআর ফরমসহ অন্যান্য দ্রব্যাদি কেনাকাটায় সরকারি ক্রয় আইন (পিপিআর) অনুসরণ করতে গিয়ে গতিও একটু কমে গেছে।

৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
  • ১২ আগস্ট ২০২৬
বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ৪২ পদে চাকরি, আবেদন ৬ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬