প্রাথমিক বিদ্যালয় খুলবে কবে?

২৪ জুন ২০২৪, ০৯:১৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৮ AM
প্রাথমিক বিদ্যালয় খুলবে কবে?

প্রাথমিক বিদ্যালয় খুলবে কবে? © টিডিসি ফটো

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৬ জুন বুধবার খুলে দেওয়া হবে। গত বৃহস্পতিবার (২০ ‍জুন) শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানালেও প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন প্রশ্ন প্রাথামিক বিদ্যালয় তাহলে কবে খুলবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা যায়, এই মন্ত্রণালয়ের অধীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমছে না। শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত ছুটি বহাল থাকবে প্রাথমিক বিদ্যালয়ে। অর্থাৎ আগামী ৩ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হতে পারে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে চলমান গ্রীষ্মকালীন ছুটি কমানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যদি কোনো সিদ্ধান্ত আসে, আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জানিয়ে দেব।

শিক্ষাপঞ্জি অনুসারে, এবার পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে ১৩ জুন, যা চলার কথা ২ জুলাই পর্যন্ত। স্কুল-কলেজে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে আগামী ২৬ জুন খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ৩ জুলাই।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950