প্রাথমিক বিদ্যালয় খুলবে কবে?

২১ জুন ২০২৪, ০৬:২৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা © ফাইল ছবি

দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৬ জুন বুধবার খুলে দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানালেও প্রথামিক বিদ্যালয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমানো হলেও প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি পুরোটাই বহাল থাকছে। শিক্ষাপঞ্জি হিসেবে আগামী ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রাথমিকি বিদ্যালয়। অর্থাৎ আগামী ৩ জুলাই যথারীতি শুরু হতে পারে ক্লাস।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, প্রাথমিক বিদ্যালয়ে চলমান গ্রীষ্মকালীন ছুটি কমানো নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যদি কোনো সিদ্ধান্ত আসে, আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জানিয়ে দেব।

এর আগে, গতকাল বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি এক সপ্তাহ কমানো হয়। আগামী ৩ জুলাই স্কুল খোলার কথা থাকলেও তা ২৬ জুন খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

একইসঙ্গে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিখন ঘাটতি পূরণে গত ৪ মে থেকে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল, তা আবারও বহাল করা হয়েছে। এখন থেকে শনিবার ক্লাস বন্ধ থাকবে।

মন্ত্রণালয়েল এক প্রজ্ঞাপনে জানানো হয়, শীত, তাপদাহ ও অন্যান্য কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকার ফলে সৃষ্ট শিখন ঘাটতি পূরণ ও ৩ জলাই থেকে ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি নির্ধারিত থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংরক্ষিপ্ত করে ২ জুলাইয়ের পরিবর্তে ২৫ জুন পর্যন্ত নির্ধারণ করা হল। আগামী ২৬ জুন থেকে যথারীতি শ্রেণি কার্যক্রম চলমান থাকবে।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9