নির্বাচনের কারণে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা এগিয়েছে

১৯ অক্টোবর ২০১৮, ১১:২৮ AM

প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর থেকে ছয় ডিসেম্বরের মধ্যে।  আগের সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে।

বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব  এই সিদ্ধান্ত জানিয়ে বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।  মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় নির্বাচনের কারণেই মূলত এই পরীক্ষা কয়েক দিন এগিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, প্রথম থেকে চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় বিদ্যালয়গুলোতে। আর পঞ্চম শ্রেণি শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয় জাতীয়ভাবে।  

এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬