চট্টগ্রামে স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১২ জুন ২০২৪, ১০:১৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM

© প্রতীকী ছবি

চট্টগ্রামের একটি স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ওই স্কুলের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুন) এ ঘটনায় অভিযুক্ত এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত শিক্ষকেরা হলেন- মো. রকিব উদ্দিন ও সুরজিত পাল। গতকাল অভিযান চালিয়ে আসামি মো. রকিব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা গতকাল মঙ্গলবার (১১ জুন) কোতোয়ালি থানায় দুই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার শিক্ষককে আদালতে হাজির করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রশাসককে সঙ্গে নিয়ে রাতে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • ৩১ জুলাই ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবিতে জকসুর পোস্টারিং কর্মসূচি
  • ৩১ জুলাই ২০২৬
৩ অক্টোবর কলকাতার সল্ট লেকে খেলবে ব্রাজিল
  • ৩১ জুলাই ২০২৬
দেশের সব জেলা শিক্ষা অফিসারদের জরুরি নির্দেশনা দিল মাউশি
  • ৩১ জুলাই ২০২৬
জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছ…
  • ৩০ জুলাই ২০২৬
নোবিপ্রবির ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের নতুন পরিচালক …
  • ৩০ জুলাই ২০২৬