শ্রেণিকক্ষে ঘুমন্ত সহকর্মীর ছবি তুলে মারধরের শিকার শিক্ষক

১২ জুন ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:২৮ PM
মারধরের শিকার শিক্ষক

মারধরের শিকার শিক্ষক © সংগৃহীত

শ্রেণিকক্ষে ঘুমন্ত সহকর্মীর ছবি তুলে মারধরের শিকার শিক্ষকের ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে সুশীল কুমার মাহাতো নামে এক শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ জুন) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, শিক্ষার্থীদের পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন শিক্ষক। আর সেই শিক্ষকের ঘুমিয়ে পড়ার ছবি মোবাইল ফোনে ধারণ করেন বিদ্যালয়ের অন্য এক শিক্ষক। আর এতেই ক্ষিপ্ত হয়ে সহকর্মী শিক্ষককে মারধর করে আহত করা হয়। এ ঘটনা তদন্তে উপজেলা শিক্ষা অফিসে থেকে গঠন করা হয়েছে কমিটিও।

ভুক্তভোগী শিক্ষক সুশীল কুমার মাহাতো অভিযোগ করে বলেন, শ্রেণিকক্ষে শিক্ষক দেবেন্দ্র কুমার মাহাতোর ঘুমানোর একটি ছবি কে বা কারা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠায়। আর ও ছবি পাঠানো নিয়ে সন্দেহবশত ৬ জুন বিদ্যালয়ের অফিস কক্ষে বেধরক মারধর করেন তারই দুই সহকর্মী দেবেন্দ্র কুমার ও তার ভাই বিশ্বনাথ কুমার।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। সেই সঙ্গে থানায় ও দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দেন ভুক্তভোগী সুনীল মাহাতো। সহকর্মী দ্বারা মারধরের শিকার ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় সঠিক বিচারের দাবি জানান তিনি।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো জানান, দীর্ঘদিন ধরে সুনীল কুমার ক্লাসে ও অফিস রুমে আমাদের দুই ভাইয়ের ছবি ধারণ করে আসছে। কোনো কারণ ছাড়াই বিভিন্ন সময় ছবি তোলায় বিরক্ত হয়ে তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ের সামান্য হাতাহাতি হয়েছে বলে স্বীকার করেন তারা।

তবে ঘটনার দিন অভিযুক্ত ২ ভাই সুশীল কুমার মাহাতোকে মেঝেতে ফেলে কিলঘুষি মারতে দেখেছেন বলে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ সরকার।

তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার মো. মুসাব্বির হোসেন খান বলেন, বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষক সুনীল কুমার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা তদন্তে ২ সদস্যদের তদন্ত কমিটি করেছে উপজেলা শিক্ষা অফিস। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

ভুক্তভোগী ওই শিক্ষক বর্তমানে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

 
৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক
  • ২৬ মে ২০২৬
ফুটবল মাঠে শিশুদের উৎসাহ দেয়া ফেনীর শিক্ষিকার জন্য উপহার প…
  • ২৬ মে ২০২৬
কৃত্রিমভাবে মোটাতাজা করা গরুর মাংস কি ক্ষতিকর, চিনবেন কীভাব…
  • ২৬ মে ২০২৬
স্কলারশিপে সরকারি কর্মকর্তা ও পেশাজীবীদের বিভিন্ন বিষয়ে প্র…
  • ২৬ মে ২০২৬
৩২ লাখ টাকায় গরু কিনে কোরবানি, ব্যাখ্যা দিলেন এ্যানির ছেলে
  • ২৬ মে ২০২৬
এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় আইসিডিডিআর,বি’র ড. তাহমিদ…
  • ২৬ মে ২০২৬