দিনাজপুরে ফুটবল খেলতে গিয়ে ৫ম শ্রেণির ছাত্রের মৃত্যু 

১০ জুন ২০২৪, ০৯:০৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM

© সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে মো. সামিউল ইসলাম (১০) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মারা গেছে। সোমবার (১০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার শালখুরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সামিউল উপজেলার শালখুরিয়া গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে ও স্থানীয় বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুল ইসলাম।

শালখুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমিন জানান, আজ শালখুরিয়া স্কুল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ের খেলা চলছিল। খেলার মধ্যে গোলবারের কাছে বল শট নিতে গিয়ে সামিউল আঘাত পায়। সেখানে তার মাথায় পানি ঢালার পর নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বেড়ামালিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. জামিলা খাতুন জানান, খেলা শুরুর মাত্র ৫ মিনিটের মধ্যে হঠাৎ সামিউল পড়ে যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। থানা থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

 
‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ
  • ৩১ জুলাই ২০২৬
শাহজালাল বিমানবন্দরে ৪৫০ ল্যাপটপসহ ১০১ কার্টন নিষিদ্ধ পণ্য …
  • ৩১ জুলাই ২০২৬
নকল দুধ তৈরির অভিযোগে একজনের কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা
  • ৩১ জুলাই ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ৩১ জুলাই ২০২৬
বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
  • ৩১ জুলাই ২০২৬
ধানমন্ডিতে ৮৯ লাখ টাকার চোরাচালানের স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তা…
  • ৩১ জুলাই ২০২৬