স্কুল ফুটবল টুর্নামেন্ট খেলার সময় প্রাথমিকের শিক্ষার্থীর মৃত্যু

১০ জুন ২০২৪, ০৮:০৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট © সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলার সময় সামিউল ইসলাম (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় শালখুরিয়া বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সামিউল ইসলাম শালখুরিয়া বেড়ামালিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে এবং বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ওসি তাওহিদুল ইসলাম তৌহিদ বলেন, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তৈতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত খেলা চলছিল। এ সময় ফুটবলে হেড করতে গিয়ে আঘাত পায় সামিউল ইসলাম। এরপর অসুস্থ অবস্থায় তাকে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেডামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিলা খাতুন বলেন, ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চলছিল। আজ খেলা ছিল বেড়ামালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ও ছোট তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের। সকালে খেলা শুরু হয়। এর পাঁচ মিনিটের মাথায় মাঠের মধ্যে সামিউল নামের শিশুটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
বিশ্ববিদ্যালয় বললে দেশের মানুষের মানসপটে ভেসে ওঠে—ছাত্ররা ছ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950