সুস্থভাবে শিশুর গড়ে উঠায় ভূমিকা রাখে খেলাধুলা: গণশিক্ষা প্রতিমন্ত্রী

০৯ জুন ২০২৪, ১১:২৪ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩১ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী © ফাইল ছবি

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শিশুকে শুধু পড়ালেখার চাপ না দিয়ে খেলাধুলার সুযোগ দিতে পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

রোববার (৯ জুন) সকালে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শিশুর সুস্থ ও সুন্দরভাবে গড়ে উঠতে কার্যকর ভূমিকা রাখে। যার মাধ্যমে শিশু শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সহযোগিতা ও পরমত সহিষ্ণু হয়ে বেড়ে ওঠে। দেশপ্রেম ও কর্তব্যপরায়ণ হয়ে ওঠার ক্ষেত্রেও খেলাধুলার বিরাট ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ, বিশেষ অতিথির বক্তৃতা দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। 

 
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা
  • ৩১ জুলাই ২০২৬
এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬
আফ্রিকায় ২৪ বছর পর ফিরছে বিশ্বকাপ, প্রস্তুত ৩ দেশের ১২ শহর
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেকের আটতলা থেকে তরুণীর ঝাঁপ, অতঃপর...
  • ৩১ জুলাই ২০২৬
বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর…
  • ৩১ জুলাই ২০২৬
স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরে আসলেন ১ ঘণ্টা পর
  • ৩১ জুলাই ২০২৬