প্রাথমিক শিক্ষার মান বাড়াতে ৯ নির্দেশনা

১৭ অক্টোবর ২০১৮, ০৪:৩৬ PM

© ফাইল ফটো

প্রাথমিক শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং নিয়মিত পাঠাভ্যাস তৈরি এবং শিক্ষার্থীদের ভাষাজ্ঞান বৃদ্ধি করতে ৯টি নির্দেশনা দিয়েছে সরকার।  মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। 

পরিপত্রে বলা হয়, বিদ্যালয় পরিদর্শনকালে প্রাথমিকের শিক্ষার্থীদের মধ্যে যথাযথভাবে পড়তে, বলতে ও লিখতে না পারার প্রবণতা পরিলক্ষিত হয়েছে। কিন্তু তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চতর শ্রেণিতে ভর্তি হচ্ছে। তাই রিডিং এবং হাতের লেখা বাড়ির কাজ প্রদানসহ প্রাথমিকের শিক্ষার্থীদের ভাষাজ্ঞান বৃদ্ধিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। 

প্রতিদিন নূন্যতম একটি বাংলা ও ইংরেজি শব্দ শুদ্ধ উচ্চারণে বলা, পড়া ও লেখা এবং রিডিং ও হাতের লেখা বাড়ির কাজ প্রদানসহ নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের আবশ্যিকভাবে রিডিং পড়ানো, শিক্ষার্থীদের সাথে উচ্চারণ করে পাঠদান, উচ্চারণ প্রতিযোগিতার মাধ্যমে মনোবল বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং বুককর্নার ও এসআরএম এর যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ।

পরিপত্রে, শব্দ শিক্ষা এবং শুদ্ধ রিডিং রাইটিং সংক্রান্ত তথ্য সংরক্ষণ করতে উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে। এছাড়া কর্মকর্তাদের পরিদর্শন প্রতিবেদনে বাংলা ও ইংরেজি বিষয়ে শিশুদের পাঠাভ্যাস সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন করতে বলেছে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়।  

ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই শহীদ ডা. কবিরুলের কন্যা এসএসসি উত্তীর্ণ, শুভেচ্ছা জান…
  • ১২ আগস্ট ২০২৬