দুই শিফটে পাঠদান বন্ধ হলো সাড়ে ১২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে

০৬ জুন ২০২৪, ০৭:১৬ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী © ফাইল ফটো

সারাদেশের সাড়ে ১২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিফটে পাঠদান বন্ধ করা হয়েছে। ফলে এসব স্কুল এখন এক (সিঙ্গেল) শিফটে রূপান্তরিত হলো। সংশ্লিষ্ট জেলার শিক্ষা কর্মকর্তাদের এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, সারা দেশের ১২ হাজার ৫১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এক (সিঙ্গেল) শিফটে রূপান্তর করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব বিদ্যালয়ে এক শিফটে পাঠদান কার্যক্রম চলবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমোদন ছাড়া পরবর্তীকালে এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুনরায় দুই শিফটে রূপান্তর করা যাবে না। 

২০২২ সালের ৩০ অক্টোবর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এক পালায় চালানোর পরিকল্পনা কথা জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। 

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ২ কোটি ৫ লাখ ৪৬ হাজার ৯১। শিক্ষক আছেন ৩ লাখ ৬২ হাজার ৭০৯ জন। 

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা
  • ৩১ জুলাই ২০২৬
এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬
আফ্রিকায় ২৪ বছর পর ফিরছে বিশ্বকাপ, প্রস্তুত ৩ দেশের ১২ শহর
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেকের আটতলা থেকে তরুণীর ঝাঁপ, অতঃপর...
  • ৩১ জুলাই ২০২৬
বার্সেলোনা অধ্যায় শেষ, ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন রাশফোর…
  • ৩১ জুলাই ২০২৬
স্টেশনে ট্রেন রেখে নিখোঁজ চালক, ফিরে আসলেন ১ ঘণ্টা পর
  • ৩১ জুলাই ২০২৬