কুমিল্লায় দেয়াল ধসে ৫ম শ্রেণি শিক্ষার্থীর মৃত্যু

২৭ মে ২০২৪, ০২:২৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM

© সংগৃহীত

কু‌মিল্লা নগরীর শাকতলা এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সাইফুল ইসলাম সাগর (১৩) নূর আই‌ডিয়াল স্কুল এন্ড কলেজে ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় নিহত সাগর শ্রেণিকক্ষে অবস্থান করছিল।

স্থানীয়রা জানান, স্কুলটির পাশেই ৭তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ চলছিল। ভবনের একটি দেয়াল ধসে শ্রেণিকক্ষে এসে পড়লে ২ শিক্ষার্থী আহত হয়। পরে আহতদের কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে সাগর মারা যায়।

কুমিল্লা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মো. রাসেল বলেন, আমরা মৃত অবস্থায় একজনকে পেয়েছি। নিহতের মুখ ও মাথার বিভিন্ন স্থানে থেতলে গেছে। লাশ হাসপাতালেই রয়েছে।

 
গাইডের নিষেধ অমান্য, বান্দরবানে পাহাড়ি খাদে মিলল দুই পর্যটক…
  • ৩১ জুলাই ২০২৬
মেসি নাকি এমবাপ্পে—কে সেরা? দেখুন পরিসংখ্যান
  • ৩১ জুলাই ২০২৬
২০ সিনিয়র সহকারী সচিবকে বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত
  • ৩১ জুলাই ২০২৬
দেশের বাজারে বাড়ল সোনার দাম
  • ৩১ জুলাই ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস; নিহত ২, আহত ২৫
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  • ৩১ জুলাই ২০২৬