নওগাঁয় প্রধান শিক্ষক পদে পদোন্নতি ২৫০ সহকারী শিক্ষকের

১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৬ AM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নওগাঁ জেলায় ২৫০ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অস্থায়ী পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, নওগাঁ জেলার অবস্থিত বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ উপজেলার ২৫০ শিক্ষককে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হয়েছে। তার মধ্যে আত্রাই, ধমইরহাট, নওগাঁ সদর, নিয়ামতপুর, পত্মীতলা, পোরশা, বদলগাছী, মহাদেবপুর, মান্দা, রানীনগর ও সাপাহার উপজেলা রয়েছে। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে সকল জেলার তালিকভুক্ত শিক্ষকদের চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেয়া হচ্ছে। ইতোমধ্যে ৫৫টি জেলার শিক্ষকদের পদোন্নতি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকি জেলা থেকে শিক্ষকদের গ্রেডেশন তালিকা পেলে সেখানেও প্রধান শিক্ষকের শূন্য পদে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে বসানো হবে।

প্রসঙ্গত, ২৩ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য স্থানে জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের দায়িত্ব দেয়ার ঘোষণা দেন। এরপর থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক পদে পদোন্নতি কার্যক্রম শুরু করা হয়।

ব্যানারে নেই জিয়াউর রহমানের ছবি, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ ও…
  • ০৭ নভেম্বর ২০২৬
৫০তম বিসিএসের ফল প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি
  • ০৭ নভেম্বর ২০২৬
সিজারের পর যমজ সন্তানের একজন উধাও, ওয়ার্ডবয় গ্রেপ্তার
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদরোগ থেকে সুস্থ হওয়া রোগীদের জন্য বাসাভিত্তিক পুনর্বাসন ব…
  • ০৭ নভেম্বর ২০২৬
গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থী শিক্ষকদের চান এমপি বাব…
  • ০৭ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ বিএনপির দুই…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950