অক্টোবরে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা

১৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৭ AM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগ পরীক্ষা ১৯ থেকে ২৬ অক্টোম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া ডিসেম্বরের মধ্যেই মৌখিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এবারে প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে সারাদেশে ১২ হাজার আসনের বিপরীতে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনে লড়বেন ২০০ জন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প-৪ (পিইডিপি-৪) আওতাভুক্ত ১২ হাজার শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, ১৯ থেকে ২৬ অক্টোবরের মধ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজন করতে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত একটি সভায় পরীক্ষার দিন, সময় নির্ধারণ করা হবে। অক্টোবর মাসে লিখিত পরীক্ষা আয়োজন করা হলে ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করা হবে। পাস করা যোগ্য প্রার্থীদের পরবর্তী বছরের শুরুতে নিয়োগ দেয়া হবে।

প্রার্থীরা http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ৩০ জুলাই ‘সহকারী শিক্ষক’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হয়। সারাদেশ থেকে মোট ২৪ লাখ ৫টি আবেদন করা হয়।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬