এতিম শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ চবি ছাত্রলীগের

১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১০ PM
এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন চবি শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা

এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন চবি শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা © টিডিসি ফটো

শিক্ষা দিবস উপলক্ষে এতিম শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা ফতেপুরের শাহ মুনিরিয়া মঈনিয়া এতিমখানা ও হেফজখানার শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

সকল নাগরিকের জন্য ন্যূনতম প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপ্রাণ চেষ্টার অংশ হিসেবে শিক্ষা দিবসে এই কর্মসূচি হাতে নেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। তারা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এতে উপস্থিত ছিলেন চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক অাবু তোরাব পরশ এবং উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসাইন টিপু। 

‘শেখ হাসিনার ঘোষণা, নিরক্ষর আর থাকবেনা’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই আয়োজন করেন।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬