প্রাথমিকে ২৮৫ প্রতিবন্ধীকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

১৪ জানুয়ারি ২০২৪, ১১:৪৩ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

শারীরিক প্রতিবন্ধী ২৮৫ ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রবিবার (১৪ জানুয়ারি) সকালে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২৮৫ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগে জারি করা রুলের ওপর গত বছরের ১১ ডিসেম্বর চূড়ান্ত শুনানি শেষে ১৪ জানুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল।
  
রিটে প্রতিবন্ধী কোটা থেকে নিয়োগ না দেয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।
 
রিটকারীদের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, বিনা পয়সায় প্রতিবন্ধীদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন তিনি।

এর আগে ১১৪ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। একই বিষয়ে পরে ১৭১ জন পৃথক আরও তিনটি রিট দায়ের করেন।

রিটে সম্প্রতি ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগে প্রতিবন্ধী কোটা থেকে নিয়োগ না দেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। সেখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১২ জেলায় গ্রামে গ্রামে ঈদ উদযাপন
  • ২৭ মে ২০২৬
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নিভে গেল ছোট্ট প্রাণ, শিশুটির দু…
  • ২৭ মে ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মরদেহ…
  • ২৭ মে ২০২৬
পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫ কোটি ৩২ লাখ টাকার টোল আদায়
  • ২৭ মে ২০২৬
এক শিক্ষকের গবেষণায় নেচার ইনডেক্স র‍্যাংকিংয়ে বড় লাফ নজরুল …
  • ২৭ মে ২০২৬
নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলায় জামায়াত-শিবির জড়িত
  • ২৭ মে ২০২৬