আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ

০৮ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৮ AM

© ফাইল ফটো

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়।

এবার দিবসটির প্রতিপাদ্য হল- ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি।’ দিবসটি উদযাপনের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নানা কর্মসূচি গ্রহণ করেছে।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের করা হবে। শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন।

১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৬৬ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে ১৯৭২ সালে প্রথম দিবসটি উদযাপন করা হয়।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে দেশে ১৯৭১ সালে সাক্ষরতার হার ছিল ১৬ দশমিক ৮ ভাগ। ১৯৯১ সালে বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৩। এছাড়া ২০০১ সালে ৪৭ দশমিক ৯ ভাগ, ২০০৮ সালে ৪৮ দশমিক ৮ ভাগ ও ২০০৯ সালে ৫৩ ভাগ ছিল।

সাক্ষরতার হার নিয়ে ২০০২ সালে বিতর্ক দেখা দেয়। তখন এনজিও ছাড়াও সরকারি প্রতিষ্ঠান পৃথক তথ্য প্রকাশ করে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সাক্ষরতার হার ৬৫ ভাগ বললেও বিবিএস জানায় ১১ বছরোর্ধ্ব সাক্ষরতার হার ৪৬ দশমিক ১৫ ভাগ। আর গণসাক্ষরতা অভিযানের (ক্যাম্পে) মতে, ৭ বছরোর্ধ্ব শিশুদের সাক্ষরতার হার ৪১ দশমিক ৪ ভাগ।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ব্যানবেইসের সংগৃহীত পরিসংখ্যান মতে, ১৯৯০ সালে সাক্ষরতার হার ছিল ৩৫ ভাগ, ১৯৯৫ সালে ৪৭ ভাগ, ২০০০ সালে ৬৪ ভাগ ও ২০০২ সালে ৬৫ ভাগ।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শতভাগ সাক্ষরতা অর্জন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য এবং নিরক্ষরতামুক্ত সোনার বাংলায় পরিণত করতে হবে।

তিনি বলেন, বর্তমানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি-৪) মানসম্মত ও সার্বজনীন শিক্ষা নিশ্চিত করা এবং জীবনব্যাপী শিক্ষা প্রসারের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬