বাঙ্গালি নদী থেকে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

০৪ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩২ PM

© ফাইল ফটো

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালি নদীতে ডুবে নিখোঁজের এক সপ্তাহ পর আল আমিন (৭) নামে এক স্কুলছাত্রের ভাসমান লাশ উদ্ধার করেছে তার স্বজনরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের ফরিদপুর ঘাট এলাকা থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়।

আল আমিন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের কোদলাপাড়া এলাকার আব্দুল আলিমের ছেলে। সে ঢাকার মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে আল আমিন তার মা-বাবার সাথে হেউটনগর গ্রামে নিজ বাড়িতে আসে। সেখান থেকে আল আমিন তার নানা উপজেলার ফরিদপুর গ্রামে চঞ্চল ইসলামের বাড়ি বেড়াতে যায়। গত ২৮ আগস্ট দুপুরের দিকে নানার বাড়ির পাশে বাঙ্গালী নদীর পাড়ে খেলা করার সময় অসাবধানতা বসত নদীতে পড়ে নিখোঁজ হয় আল আমিন।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬