এক ক্লিকেই দেখুন জেলাভিত্তিক প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল

২০ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’-এর ১ম ধাপের ফল

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’-এর ১ম ধাপের ফল © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’-এর ১ম ধাপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। 

আজ বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মনীষা চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে বলে এতে বলা হয়েছে।

জেলাভিত্তিক প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল দেখুন এখানে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd ফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইল ফোনেও এসএমএস পাবেন।

গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় (রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার) গৃহীত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। গত ২৭ ফেব্রুয়ারি এ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আপনার ওপর কি কোরবানি ওয়াজিব, কীভাবে বুঝবেন? কার নামে হবে কো…
  • ২৭ মে ২০২৬
রাশিয়ার বাইরে এই প্রথম, রূপপুরে যুক্ত হলো উন্নত ‘স্মার্ট অ্…
  • ২৭ মে ২০২৬
দাঁত দেখে যেভাবে বুঝবেন কুরবানির পশুর বয়স
  • ২৭ মে ২০২৬
২২ হাজার টাকার গরু থেকে ৩৫ লাখ টাকার খামার
  • ২৭ মে ২০২৬
বিসিবিতে না থাকার সিদ্ধান্ত প্রতিমন্ত্রীর ছেলের
  • ২৭ মে ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করলেন মির্জা ফখরুল
  • ২৭ মে ২০২৬