আশুলিয়ায় পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু

০২ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৩ PM

© ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় বিলের পানিতে গোসল করতে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে আশুলিয়ার ডগরতলী এলাকার ধইলা বিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আশুলিয়ার নবারটেক এলাকার ইকবাল হোসেনের ছেলে মাসুদ রানা (১৩)। সে স্থানীয় আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। অপরজন হলেন একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে সোহাগ ইসলাম (৮)। সে পলাশবাড়ী এলাকার জেএল স্কুল এন্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ জানায়, বন্ধু-বান্ধদের সাথে সকাল ১১ টার দিকে ধইলা বিলে গোসল করতে যায় মাসুদ রানা ও সোহাগ। এসময় প্রবল স্রোতে পানিতে ডুবে নিখোঁজ হয় তারা। এসময় তাদের অন্যান্য বন্ধুরা স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে প্রায় আড়াই ঘন্টা পর সোহাগ ও মাসুরে মৃতদেহ উদ্ধার করে।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬