ছাত্রী নিগ্রহকারী শিক্ষককে গ্রেফতারের দাবিতে সহপাঠীদের ক্লাস বর্জন

২৯ আগস্ট ২০১৮, ০৪:১৮ PM

© ফাইল ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অসদাচরণকারী শিক্ষককে গ্রেফতার ও শাস্তির দাবিতে ক্লাস বর্জন করছে ওই ছাত্রীর সহপাঠীরা। অভিযুক্ত দেবব্রত সমদ্দার উপজেলার শৌলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এ ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। তাকে অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে ওই ছাত্রীর সহপাঠীরা। অন্যথায় তারা ক্লাসে না ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এরইমধ্যে শিক্ষক দেবব্রত সমদ্দারের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে একটি মামলা করেছেন ছাত্রীর পিতা বড় হরিপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর মাঝি।

শৌলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বেগম বলেন, ওই ছাত্রী ও তার অভিভাবকের কাছ থেকে বিষয়টি জেনেছি। এ ঘটনার পর থেকে ওই শিক্ষক আর বিদ্যালয়ে আসেননি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত শুরু করেছেন। তারা যথাযথ ব্যবস্থা নিবেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার বলেন, তদন্তে প্রমাণ পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) কে. এম আজিজুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, গত সোমবার সকাল ৭টার দিকে কোচিং সেন্টারে পাঠদানের সময় শিক্ষক দেবব্রত ওই ছাত্রীকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। নিপীড়নের শিকার ওই ছাত্রী পুলিশ হেফাজতে রয়েছে।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬