প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফল জুলাইয়ে

২৮ জুন ২০১৮, ০৯:২৬ PM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষার ফল জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল। তিনি বলেন, ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ লিখিত পরীক্ষার ফল প্রকাশের কাজ চূড়ান্ত পর্যায়ে। জুলাই মাসের প্রথম সপ্তাহেই তা প্রকাশ করা হবে।
মহাপরিচালক আরো বলেন, আমাদের উদ্দেশ্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট দূর করা। এ লক্ষ্যে চলমান নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরেই নতুন আরও ১০ থেকে ১২ হাজার সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, গত ২০ এপ্রিল প্রথম ধাপের শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা শুরু হয়। সেখানে প্রায় দুই লাখ প্রার্থী অংশগ্রহণ করেন। দ্বিতীয় ধাপের পরীক্ষা গত ১১ মে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় তিন লাখ প্রার্থী অংশগ্রহণ করেন। তৃতীয় ধাপের ২৬ মে প্রায় দুই লাখ এবং শেষ ধাপে ১ জুন প্রায় দুই লাখ প্রার্থী অংশগ্রহণ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীদের ফল আবার প্রকাশের সিদ্ধান্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হতে পারে সাংস্কৃতিক কার্যক্রম: …
  • ১৯ এপ্রিল ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চ…
  • ১৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইন, টিকার আওতায় আসবে ৭৯ হাজার…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তে একাদশে ফেরার ‘গল্প’ জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
জুনায়েদ-রাফে-ইরা-হাসিবদের বরণ করল এনসিপি
  • ১৯ এপ্রিল ২০২৬