প্রাথমিকে আন্তঃসিটি করপোরেশন বদলির আবেদন শুরু কাল

০৩ এপ্রিল ২০২৩, ০৭:৪০ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM

© লোগো

সিটি করপোরেশন এলাকার ভেতরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বদলি আবেদন গ্রহণ আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এ ধাপে সিটি করপোরেশনের ভেতরে অথবা আন্তঃসিটি করপোরেশন বদলি হওয়া যাবে। এজন্য ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। 

আজ সোমবার (৩ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান/সহকারী শিক্ষকগণের অন্যত্র থেকে সিটি করপোরেশনের অভ্যন্তরে অথবা আন্তঃসিটি করপোরেশন অনলাইন বদলি কার্যক্রম চলমান থাকবে।

বদলিতে আগ্রহী শিক্ষকরা ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন। ৭ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। ৯ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ১০ এপ্রিল বিভাগীয় উপ-পরিচালক এবং ১১ এপ্রিল থেকে ১২ এপ্রিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন।

শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ১ বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পেনাল্টিতে স্পেনের সেই ঐতিহাসিক রেকর্ড
  • ২৮ মে ২০২৬
কোরবানির মাংস বণ্টন নিয়ে দ্বন্দ্বে ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর…
  • ২৮ মে ২০২৬
ঈদের আনন্দে শিশুদের নিরাপত্তা: অভিভাবকদের যেসব বিষয় মাথায় র…
  • ২৮ মে ২০২৬
মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা
  • ২৮ মে ২০২৬
নেইমারের জন্য অপেক্ষার প্রহর গুনছে ব্রাজিল শিবির
  • ২৮ মে ২০২৬
আনন্দ রূপ নিল বিষাদে, ঈদের সকালে নিথর দেহে বাড়ি ফিরল আব্দুল…
  • ২৮ মে ২০২৬