বিভাগীয় পর্যায়ে বদলির সুযোগ প্রাথমিক শিক্ষকদের, আবেদন আজ থেকে

২৬ মার্চ ২০২৩, ০৮:৫৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২০ AM
আজ থেকে বদলি আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষকেরা

আজ থেকে বদলি আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষকেরা © ফাইল ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন আজ রোববার (২৬ মার্চ) শুরু হচ্ছে। এর মাধ্যমে দেশের এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি হওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষকেরা।

এ কার্যক্রম চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে dpe.gov.bd/login লগইন করে শিক্ষকরা আবেদন করতে পারবেন। তবে বদলির আবেদন সিটি করপোরেশন এলাকায় করা যাবে না। আগামী ৩১ মার্চের মধ্যে বদলি কার্যক্রম শেষ করতে শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

আন্তঃবিভাগ বদলিতে শিক্ষকরা সর্বোচ্চ তিনটি স্কুল পছন্দের সুযোগ পাবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানার সই করা অফিস আদেশে বলা হয়েছে, ২৯ মার্চ উপজেলা শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন।

৩১ মার্চ বদলির সব কার্যক্রম সম্পন্ন করবেন বিভাগীয় উপপরিচালকরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শর্ত দিয়েছে, শিক্ষকরা তিনটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। একটি বা দুটি বিদ্যালয়ও পছন্দ করা যাবে। বদলির আদেশ জারি হলে বাতিলের আবেদন গ্রহণযোগ্য হবে না।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬