গলাচিপার ১৮৭ সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল ল্যাপটপ

১৯ মার্চ ২০২৩, ১২:৫০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM

© সংগৃহীত

প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ১৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) উপজেলা শিক্ষা অফিসের সভাকক্ষে এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়। এতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে এ ল্যাপটপ তুলে দেওয়া হয়। 

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য-প্রযুক্তি জ্ঞানসম্পন্ন প্রজন্ম দরকার। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যােগে সারাদেশে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ দেয়া হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে দু’জন করে শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। তারা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে জ্ঞানদান করবেন। এতে অল্প বয়সে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত, সাধারণ সম্পাদক নুসরাত জাহান আনা ও সহকারী শিক্ষা অফিসার মো. কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকা। 

উল্লেখ্য, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদে শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত করার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে সারাদেশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়

রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশির…
  • ০৫ নভেম্বর ২০২৬
১ ডিসেম্বর এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার বিজ্ঞপ্তি বোর্ড…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃষি তথ্য সার্ভিসে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, কাজে ফিরেছেন শ্রম…
  • ০৫ নভেম্বর ২০২৬
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950