বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, শাজাহানপুর শাখার কমিটি ঘোষণা

১২ মার্চ ২০২৩, ০৪:২৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৩ AM

© সংগৃহীত

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ তায়েজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এস এম আনোয়ার জাহিদ মোকছেদ। 

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, শাজাহানপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সহকারী শিক্ষকদের বরণ অনুষ্ঠান ও শিক্ষক সম্মেলন -২০২৩ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি প্রদানের পূর্বে উপজেলায় নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ করে নেওয়া হয়। 

আরও পড়ুন: ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে মেডিকেলের ফল

১১ই মার্চ শনিবার বাংলাদেশের সর্ব বৃহৎ সহকারী শিক্ষক সংগঠনের এ  অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আসাদুর রহমান দুলু। 

নবাগত শিক্ষকদের বরণ শেষে দ্বিতীয় পর্বে উপস্থিত শিক্ষকদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, শাজাহানপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। 

নতুন কমিটির সভাপতি হিসেবে মোঃ তায়েজুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হিসেবে এস এম আনোয়ার জাহিদ মোকছেদ কে পুনরায় নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলামকে মনোনীত করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা শিক্ষা অফিসের সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রন্জু। 

এছাড়াও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ বগুড়া জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রানবন্ত ও চমৎকার করে তোলেন। 

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬