নিউইয়র্কে নিজ বাড়িতে মিলল প্রবাসী নৃত্যশিল্পী নারমিনের মরদেহ

১১ মার্চ ২০২৩, ০১:৪৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৪ AM
নৃত্যশিল্পী শাহনাজ রহমান নারমিন

নৃত্যশিল্পী শাহনাজ রহমান নারমিন © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে প্রবাসী নৃত্যশিল্পী শাহনাজ রহমান (নারমিন)কে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় নিজ ঘরে নিউ ইয়র্কের নৃত্যশিল্পী নারমিন(৩৪) মৃতদেহ দেখতে পেয়ে তার ভাই প্রতিবেশীদের খবর দেয়। 

নারমিনের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। জামাইকা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে ডা. নার্গিসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

নৃত্যশিল্পী নারমিনের মা কন্ঠশিল্পী ও সাংস্কৃতিকর্মী ডা. নার্গিস রহমান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। কিছুদিন আগে তিনি দেশে আসেন। ডা. নার্গিস রহমান দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কের দিনাজপুর জেলা সমিতির সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মৃত্যুর বিষয়ে সমিতির অনেকের সাথে যোগাযোগ করা হলেও কেউই নারমিনের আকস্মিক মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেনি। তবে তার পারিবারিক সূত্র জানিয়েছেন কয়েক মাস আগে থেকেই নারমিন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত বছর ২০২২ সালে তিনি করোনায় আক্রান্ত হলে অনেক চিকিৎসা করানো হয়। একটু সুস্থ হলেও পরবর্তীতে জন্ডিসে আক্রান্ত হয়ে পড়ে।

নারমিন নিজেই হাসপাতালে নার্সিং এর কাজ করতেন। অসুস্থতার পর নিয়মিত কাজে যেতে পারতেন না। তবে ধারনা করা হচ্ছে, ঘুমের ঘোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত সঠিকভাবে কিছুই বলতে পারছেন না স্বজনরা।

নারমিনদের দেশের বাড়ি দিনাজপুরে। তার আরও দু'টি ভাই রয়েছে। একজন ক্যালিফোর্নিয়ায় চাকুরি করছেন। অন্য ভাই ও নারমিনকে নিয়ে তার মা নিউ ইয়র্কের জ্যামাইকার বসবাস করতেন। নারমিনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নারমিনের মরদেহ বর্তমানে হিমঘরে রাখা হয়েছে। তার মা-বাবা আগামী মঙ্গলবার (১৪ মার্চ) যুক্তরাষ্ট্রে ফিরলেই জানাজার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। এ ব্যাপারে বাংলাদেশে অবস্থানরত ডা. নার্গিস রহমানের সাথে বেশ কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।  

রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬