দক্ষিণ আইচায় প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

০৪ মার্চ ২০২৩, ০৯:৩৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM

© টিডিসি ফটো

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার পূর্ব চরমানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এর অবসরজনিত বিদায় উপলক্ষ্যে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ মার্চ) সকালে বিদ্যালয় মিলানায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চর মানিকা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সোহাগ। 

শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী এই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরে মো. সাইদুল ইসলাম সোহাগ বলেন, পূর্ব চর মানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে। 

আরও পড়ুন: এবার রাজধানীতে র‌্যাগিংয়ের নামে ছাত্রী নির্যাতন, বাবার মামলা

এসময় পূর্ব চরমানিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ মিয়ার অনুমতি ক্রমে উলানিয়া হাই স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক ফয়েজ আহম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুর রশিদ খলিফা অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক উত্তর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়, মো. ফিরোজ বিশ্বাস প্রধান শিক্ষক ছাবেরা খাতুন মাধ্যমিক বিদ্যালয় ও মো. আলাউদ্দিন হাওলাদার প্রধান শিক্ষক ২৭নং চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ। 

জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬