প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় বিজ্ঞপ্তি ১০ অথবা ১২ মার্চ

০২ মার্চ ২০২৩, ১০:২৭ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগের দ্বিতীয় বিজ্ঞপ্তি আগামী ১০ অথবা ১২ মার্চ প্রকাশ করা হতে পারে। তিনটি বিভাগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

তিনি বলেন, আমরা সবগুলো বিভাগকে তিনটি অঞ্চলে ভাগ করেছি। এর মধ্যে প্রথম অঞ্চলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা চাচ্ছি প্রথম অঞ্চলের আবেদন শুরুর সাথে সাথে দ্বিতীয় অঞ্চলের বিজ্ঞপ্তি প্রকাশ করতে। দ্বিতীয় অঞ্চলের বিজ্ঞপ্তি আগামী ১০ অথবা ১২ মার্চ প্রকাশ করা হবে।

কত পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে ডিপিই মহাপরিচালক জানান, আমরা যে শূন্য পদের তথ্য পেয়েছি সেটির সংখ্যা সাড়ে সাত হাজারের একটু কম। আবেদন শুরু হলেও আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে দেখব। পরীক্ষার আগেও যদি পদ শূন্য হয়, তাহলে আমরা সেগুলো যুক্ত করে নেব।

এর আগে গত মঙ্গলবার রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আগামী ১০ মার্চ থেকে এই বিজ্ঞপ্তির আবেদন শুরু হবে।

তিন বিভাগের স্থায়ী বাসিন্দারা যোগ্যতা ও শর্ত অনুযায়ী আগামী ১০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ শেষ হবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদন ফি ২২০ টাকা।

এক শর্তে ইরানে হামলা বন্ধ করতে চান ট্রাম্প
  • ০২ আগস্ট ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনে বিলম্ব, জুলাই থেকেই কার্যকর হলে বকেয়া…
  • ০২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম রিলিজ স্লিপে ভর্তি ফি জমা শেষ হচ্ছ…
  • ০২ আগস্ট ২০২৬
ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬