প্রাথমিক ও গণশিক্ষার নতুন সচিবের দায়িত্ব গ্রহণ

৩০ অক্টোবর ২০২২, ০৫:৫০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
ফরিদ আহাম্মদের বরণ অনুষ্ঠান

ফরিদ আহাম্মদের বরণ অনুষ্ঠান © সংগৃহীত

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খানকে। তার বদলির পর শূন্য পদে তার স্থলাভিষিক্ত হয়েছেন নবনিযুক্ত সচিব ফরিদ আহাম্মদ। 

আজ রবিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফরিদ আহাম্মদের বরণ এবং আমিনুল ইসলাম খানের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বক্তব্যে তিনি বলেন, সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তাই পদায়নের কথা না ভেবে কর্মস্থলে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, যাতে মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।

আরও পড়ুন: প্রেমিকার বোনের প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেল তিতুমীর কলেজ ছাত্রের

তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত গঠনের প্রধানতম হাতিয়ার। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে আগামী প্রজন্মকে দেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। এদের হাতেই গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। এ জন্য তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিবুর রহমান, রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক নুরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের  প্রজ্ঞাপনে আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬