ফের শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে প্রাথমিকে

২৩ অক্টোবর ২০২২, ১১:৩৯ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
প্রাথমিকে শিক্ষক বদলির আবেদন শুরু হচ্ছে

প্রাথমিকে শিক্ষক বদলির আবেদন শুরু হচ্ছে © প্রতীকী ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে ফের শিক্ষক বদলির আবেদন ফের শুরু হচ্ছে। এ জন্য সফটওয়্যার আপগ্রেডের কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী মাসের প্রথম সপ্তাহে এ প্রক্রিয়া শুরু হতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তাঁরা জানিয়েছেন, বদলিসংক্রান্ত সফটওয়্যার আপগ্রেড করার উদ্যোগ নেওয়া হয়েছে। বদলি নির্দেশিকায় যেসব পরিবর্তন আনা হয়েছে, তা সফটওয়্যারে যুক্ত করার পর বদলির আবেদন নেওয়া হবে। বদলির আবেদন আপাতত চলবে উপজেলা পর্যায়ে। অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, সম্প্রতি বদলি নির্দেশিকার কিছু শর্ত সংশোধন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আবারও বদলির আবেদন শুরুর বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

বদলিতে এত দিন ম্যানুয়াল পদ্ধতিতে বাণিজ্য ও অনিয়মের অভিযোগ ছিল। তবে এবার নির্দিষ্ট সফটওয়্যারে অনলাইনে আবেদনের মাধ্যমে এ কার্যক্রম চলছে। গত ১৮ অক্টোবর সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার কিছু শর্ত সংশোধনের আদেশ জারি করা হয়। কিছু শর্তের কারণে বদলির আবেদনই করতে পারেননি অনেক শিক্ষক।

আরো পড়ুন: গুচ্ছে যুক্ত হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়

এখন চারজন বা এর চেয়ে কমসংখ্যক শিক্ষক আছেন এমন বিদ্যালয়ের শিক্ষকরাও বদলির আবেদন করতে পারবেন। তবে তা ওই বিদ্যালয়ে নতুন শিক্ষক পদায়ন হওয়ার পর অথবা প্রতিস্থাপন সাপেক্ষে কার্যকর হবে। এ ছাড়া দুই শিফটের বিদ্যালয়ের যে শিফটে শিক্ষার্থী সংখ্যা বেশি, সেই শিফটের শিক্ষার্থী হিসাব করে ১: ৪০ অনুপাত ধরে হিসাব করা হবে।

এক উপজেলা থেকে অন্য উপজেলায় বদলির ১০ শতাংশের শর্তও শিথিল করা হয়েছে। শিক্ষক স্বামী/স্ত্রী স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক হলে শূন্য পদের বিপরীতে বদলি করা যাবে। বদলির অনলাইন আবেদন শুরু হয় ১৫ সেপ্টেম্বর, চলে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। পরে ৬ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হয়।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬