বার্ষিক প্রতিবেদন

প্রাথমিকে নারী শিক্ষকের সংখ্যা পুরুষের চেয়ে প্রায় দ্বিগুণ

২১ অক্টোবর ২০২২, ০৯:৫৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষিকা

ক্লাস নিচ্ছেন প্রাথমিক শিক্ষিকা © ফাইল ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ শিক্ষক রয়েছেন আড়াই লাখের বেশি। আর নারী শিক্ষক রয়েছেন চার লাখের বেশি। ফলে প্রাথমিকে নারী শিক্ষকের সংখ্যা পুরুষ শিক্ষকের প্রায় দ্বিগুণ।

সম্প্রতি ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিবেদনটি গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ১৯৩ জন। এর মধ্যে পুরুষ শিক্ষকের সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ১২ জন। আর নারী শিক্ষকের সংখ্যা ৪ লাখ ৩ হাজার ১৮১ জন।

প্রাথমিকের ২ লাখ ৫৪ হাজার পুরুষ শিক্ষকের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা এক লাখ ২৭ হাজার ৮০৯ জন। অন্যান্য শিক্ষকের সংখ্যা এক লাখ ২৬ হাজার ২০৩ জন। আর ৪ লাখের বেশি নারী শিক্ষকের মধ্যে সরকারি প্রাথমিকে ২ লাখ ৩১ হাজার ২৮৬ জন। এছাড়া অন্যান্য নারী শিক্ষকের সংখ্যা এক লাখ ৭১ হাজার ৮৯৫ জন।

তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থ বছরে প্রাক-প্রাথমিকসহ প্রাথমিকে মোট শিক্ষার্থীর সংখ্যা ২ কোটি এক লাখ ৯৭২ জন। এর মধ্যে প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে এক কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬১৭ জন। আর প্রাক-প্রাথমিকে শিক্ষার্থী রয়েছে ৬৬ লাখ ১৬ হাজার ৩৫৫ জন।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬