প্রাথমিকের নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অন্তর্ভুক্ত করতে লিগ্যাল নোটিশ

১৯ অক্টোবর ২০২২, ১০:১২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদে সর্বশেষ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছরে কয়েক ধাপে আবেদনকারীদের পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু এই বিজ্ঞপ্তিতে রাখা হয়নি ‘মুক্তিযোদ্ধা কোটা’।

‘মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভাপতির চাওয়া পরীক্ষার ফল প্রকাশের আগেই ‘মুক্তিযোদ্ধা কোটা’এ নিয়োগে যুক্ত করা হোক। তাই সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা অন্তর্ভুক্তি চাওয়া হয়।

একইসঙ্গে অন্যান্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে নিয়োগে মুক্তিযোদ্ধা কোটা অন্তর্ভুক্ত করার যথাযথ ব্যবস্থাগ্রহণ করতে বলা হয়।

বুধবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আনিচুর রহমান ‘মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল’র সভাপতি অহিদুল ইসলামের পক্ষে এ লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশের বিবাদীরা হলেন, মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের (আইন শাখা) অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে (আইন বাজেট ও প্রশিক্ষণ)।

আরও পড়ুন: পুলিশ ভেরিফিকেশন ফরম স্বরাষ্ট্রে পাঠাল শিক্ষা মন্ত্রণালয়

আইনজীবী আনিচুর রহমান জানান, ‘কোটা প্রথা বাতিল করেছে সরকার। তারপরও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে অন্যান্য কোটা রাখা হচ্ছে। শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটা মূল্যায়ন করা হচ্ছে না। তৃতীয় বা চতুর্থ শ্রেণির কর্মচারীদের মতো নিম্নশ্রেণির পদে মুক্তিযোদ্ধা কোটা রাখা হচ্ছে। এটা বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে স্পষ্ট অবমূল্যায়ন।’

২০২০ সালের ১৮ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’-এর শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৬০ শতাংশ ‘নারী কোটা’, ২০ শতাংশ ‘পোষ্য কোটা’ এবং ২০ শতাংশ ‘পুরুষ কোটা’ রাখা হয়। তবে মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়নি।

এছাড়া  অর্থ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে অন্যান্য কোটা রাখা হলেও মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়না বলেও জানান তিনি।

 

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬