প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরে: ডিজি

১৩ অক্টোবর ২০২২, ০৯:৫৫ PM
প্রাথমিকের লোগো শাহ রেজওয়ান হায়াত

প্রাথমিকের লোগো শাহ রেজওয়ান হায়াত © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। আগামী নভেম্বর মাসের মধ্যেই এই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

তিনি বলেন, নভেম্বর মাসের মধ্যেই আমরা নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করবো। তবে নির্দিষ্ট করে কোনো তারিখ বলা যাচ্ছে না। কেননা আপনারা জানেন, আমরা তথ্য পাওয়ার পর সেটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিচ্ছি। তারাই চূড়ান্ত ফল তৈরির কাজ করছে। সেজন্য নির্দিষ্ট করে কোনো তারিখ বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। এগুলোতে মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। এখন নতুন করে আরও ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে।

এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হতে পারে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।

রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬