স্কুলগুলোতে আগের মতো ভাঙা টিনের ঘর নেই: প্রতিমন্ত্রী

০৯ অক্টোবর ২০২২, ০৮:৪৪ AM
মো. জাকির হোসেন

মো. জাকির হোসেন © ফাইল ছবি

স্কুলগুলোতে আগের মতো আর ভাঙা টিনের ঘর নেই জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, আপনাদের গ্রামের বাড়ির চেয়ে এখন স্কুল সুন্দর। বাউন্ডারি গেটসহ ওয়াল করা হয়েছে। লাল,নীল রং করা আছে। 

শনিবার (৮ অক্টোবর) কুড়িগ্রামের রৌমারীর উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী তেলিমোড় নদী মুখে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মো. জাকির হোসেন বলেন, অন্য আমল দেখেন আর আজকের অবস্থা দেখেন, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের কাপড়ের অভাব নেই। আজকে কমিউনিটি ক্লিনিক আপনাদের দরজায়। আপনারা এখানে যতটুকু হোক স্বাস্থ্যসেবা পান। তারপরও হাসপাতালে যান সেখানেও ব্যবস্থা আছে। বাচ্চাদের মায়েদের হাতে এখন মোবাইলে উপবৃত্তির টাকা পোঁচাচ্ছি। এবার পোশাকের এক হাজার টাকা করে দিয়েছি। স্কুলে বিস্কুট দেয়া হচ্ছে।

গণশিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, আজকের মাননীয়  প্রধানমন্ত্রী বলেন-- আমার কোনো চাওয়া-পাওয়া নাই। আমি বাংলার মানুষ, আমার পিতা দেশ দিয়েছে। তারা (মানুষ) সুখী থেকে ভাত পেট ভরে খায়, কাপড়টা ভালো পরে, চিকিৎসা সেবা ভালো পায়, বাচ্চারা স্কুলে যেতে পারে লেখাপড়া করতে পারে। এর চেয়ে কি মানুষের কোনো চাওয়া-পাওয়া আছে।

মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, সাবেক মেম্বর নুর ইসলাম, সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম নানজু, আহসান হাবিব বাবুসহ এলাকার অনেক জনসাধারণ।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬