প্রাথমিকের শিক্ষক নিয়োগে পদ বাড়ার সিদ্ধান্ত চলতি মাসেই

০৩ অক্টোবর ২০২২, ০৯:৫২ PM
প্রাথমিকের ক্লাসরুম

প্রাথমিকের ক্লাসরুম © সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পদ বাড়বে কিনা সে সে সিদ্ধান্ত এ মাসের শেষে নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এদিকে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের শেষ ধাপের মৌখিক পরীক্ষা শেষ পর্যায়ে। হয়তো এ সংখ্যা আরও বাড়তে পারে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত আজ সোমবার বলেন, এ মাসের শেষ দিকে ফলাফল ও পদগুলো আবার বিশ্লেষণ করা হবে। পদ বাড়বে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ এ নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান।

আরও পড়ুন: যেসব বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি নোবেলজয়ী

জানা গেছে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজার ৫৬৬টি। মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ। এখন নতুন করে আরও ৫৮ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হতে পারে। 

প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। এ নিয়োগ পরীক্ষায় আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।

৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজে বৈষম্য ও অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহন…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬