রংপুর অঞ্চলে প্রাথমিকে ৫ হাজার শিক্ষকের পদ শূন্য

২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৬ PM
ক্লাস করছেন প্রাথমিক শিক্ষার্থীরা

ক্লাস করছেন প্রাথমিক শিক্ষার্থীরা © ফাইল ছবি

রংপুর অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৫ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে এই অঞ্চলের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।

জানা গেছে, রংপুর বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯ হাজার ৫৪৭টি। এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা ২০ লাখ। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীদের পাঠদানের জন্য ৫৪ হাজার শিক্ষকের প্রয়োজন। তবে শিক্ষক রয়েছেন ৪৯ হাজার।

বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অবসরজনিত, বদলি জনিতসহ বিভিন্ন কারণে এসব পদশূন্য হলে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে ব্যাঘাত ঘটছে। খুব দ্রুত শূন্য পদ পূরণের সম্ভাবনাও কম। এই সংকট আরও স্থায়ী হলে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হোচট খাওয়ার শঙ্কা রয়েছে। এমনটাই মনে করছে শিক্ষা সংশ্লিষ্ট অনেকে।  

এ প্রসঙ্গে জানতে চাইলে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম বলেন, শূন্যপদ পূরণে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবেন। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পাওয়ায় শিক্ষা বিভাগে আশা জাগিয়েছে।

চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬
সমাজের অস্থিরতা দূর করতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সহনশীলতা প…
  • ০২ আগস্ট ২০২৬