তিন বছরের মধ্যে বদলির সুযোগ পাবেন না শিক্ষকরা

১২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৯ AM
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নির্দেশিকা প্রকাশ করেছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নির্দেশিকা প্রকাশ করেছে © ফাইল ছবি

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। রোববার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা নির্দেশিকায় বলা হয়, কোনও শিক্ষক একবার বদলি হওয়ার পর তিন বছরে আর বদলির সুযোগ পাবেন না।

যেসব বিদ্যালয়ে চারজন বা তার চেয়ে কম শিক্ষক আছেন অথবা শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১: ৪০-এর বেশি, সেখান থেকে সাধারণভাবে কোনো শিক্ষক বদলি করা যাবে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদেরও  নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: শিক্ষাক্রম পাল্টে ফেলে মুখস্ত বিদ্যা দূর করার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

নির্দেশিকার নাম দেওয়া হয়েছে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা-২০২২’। বদলির যোগ্যতা ও শর্ত বিস্তারিতভাবে উল্লেখ আছে নির্দেশিকায়। দেশে প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর।

এ কাজ হবে পুরোপুরি অনলাইনে। নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে আইডি (পরিচয় নম্বর) ব্যবহার করে শিক্ষকদের বদলির আবেদন করতে হবে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবেই শিক্ষক বদলির যোগ্য কি না বা কোথায় বদলি হবেন, তা নির্ধারণ করা হবে।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দুই যাত্রী আহত
  • ০৩ আগস্ট ২০২৬
চব্বিশের গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অ…
  • ০৩ আগস্ট ২০২৬
রাশিয়ায় উচ্চশিক্ষা নিতে গিয়ে প্রাণ হারালেন অনিক
  • ০৩ আগস্ট ২০২৬
৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ আগস্ট ২০২৬
মানারাত ইউনিভার্সিটির ইইই ক্লাবের উদ্যোগে টাঙ্গাইলে শহীদ আহ…
  • ০৩ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক মান ও গবেষণাকে প্রাধান্য দিয়ে শেকৃবির নতুন ওয়েব…
  • ০২ আগস্ট ২০২৬